BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

ADS Payra UP Election

দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবর (১১আগষ্ট)  সকাল ১১টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলচনা সভায়  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী,   মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সচেতনতা মূলক নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন  মাদক মুলত প্রথম সিগারেট দিয়ে শুরু হয় হিরোইন এ গিয়ে শেষ হয়। ক্লাশে ব্যাক বেঞ্চে থেকে নিয়মিত পড়াশুনা না করার ফলে নিজের জীবনের লক্ষ্য স্থীর করা সম্ভব হয় না। তখনই নিজের মধ্যে হতাশা তৈরী হয়, হতাশ থেকে সিগারেট তারপর গাঁজা সেবন শুরু হয়। কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে যখন পুরাপুরি পিছিয়ে পরে তখন আর সেই হতাশা থেকে নিজেকে ফেরানো যায় না। তাই এই সময়েই নিজের জীবনের লক্ষ্য নির্ধারন করে এগিয়ে যেতে হবে। পড়াশুনার পাশাপাশি এক্সট্রা এডুকেশন,   সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। পরিবারকে সময় দিতে হবে। নিজের প্রয়োজন টুকু বাপ মায়ের কাছে খোলামেলা আলোচনা করবে, তাহলেই একটা সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরো বলেন মাদক নিয়ন্ত্রন,  মাদক সেবীদের ধরা, এগুলো উপজেলা প্রশাসনের একার পক্ষে সম্ভব না, এর সাথে সমাজের ছাত্র, তরুনদের এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন সকলে মিলেই আমাদের এ দূর্যোগ মোকাবেলা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার এ কে এম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতার ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »