BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি-তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশ পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে এগিয়ে নেওয়ার পথ কেউ রোধ করতে পারবে না। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সর্বোচ্চ তৎপরতার পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে যুবসমাজকে পরিবর্তনের মূল চালিকাশক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ একসঙ্গে চাইলে দেশ পুনর্গঠনের পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। তরুণদেরই দায়িত্ব নিতে হবে কীভাবে দেশকে নতুন করে গড়ে তোলা যায়।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ ইতোমধ্যে বিশ্বকে দেখিয়েছে তারা পরিবর্তন আনতে পারে। এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু হয়তো শতভাগ নির্মূল করা সম্ভব হবে না, তবে সমন্বিত উদ্যোগ ও নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ লক্ষ্যে আগামী তিন মাস দেশজুড়ে সর্বোচ্চ তৎপরতা চালানোর কথা জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের প্রতি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা পরিষ্কার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবার ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলাই এখন অন্যতম লক্ষ্য। এর মধ্য দিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসের এই পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে অভিযান পরিচালনা করা হবে।

মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা পুরো কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে মাঠপর্যায়ের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -