BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ।

রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা সদরে সংগঠনের স্থানীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন‌ সংগঠনের রংপুর অঞ্চলের নারী নেত্রী উম্মেহানি ইসলাম এবং বেবী আক্তার।

গ্রামীণ শতশত নারীদের উপস্থিতিতে বর্তমান সমাজে নারীদের নিরাপত্তা ও অধিকারহীনতার করুণ চিত্র তুলে ধরে বক্তারা বলেন, এক শ্রেণীর কুমন্ডপ উগ্রবাদী গোষ্ঠী বিকৃত ফতোয়া দ্বারা নারীদেরকে প্যাকেট বন্দি করেছে। পর্দা নিয়ে বাড়াবাড়ি করে নারীদেরকে করেছে ঘরবন্দী। অথচ ১৪ বছর আগে আল্লাহ রাসুলের সময় নারীদের ইতিহাস ছিল গৌরবময়। বিকৃত ফতোয়ার বেড়াজাল থেকে বেরিয়ে নারীদের সেই গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে দিতে কাজ করছে হেযবুত তওহীদ নারী বিভাগ। তাই জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারলেই শুধু নারীরা নয় রাষ্ট্রে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা হবে।  সে লক্ষ্যে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে নানামুখী সংগ্রাম করে আসছে হেযবুত তওহীদ। তাই আল্লাহর বিধানের উপর ভিত্তি করা একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে উপস্থিত সকল নারীকে হেযবুত তওহীদ নারী বিভাগের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

কুড়িগ্রাম সদর উপজেলা নারী সম্পাদক মাহমুদা বেগমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আফরোজ কেয়া, সদস্য আশামনি , অনন্যা আক্তারসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই মহতী উদ্যোগের সাফল্য কামনা করে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »