BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উন্নয়ন তহবিল থেকে  কমিশন দাবির অভিযোগ দুমকির মুরাদিয়া ইউপি সচিব এর বিরুদ্ধে

কামাল হোসেন বিশেষ  প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার  মুরাদিয়া ইউনিয়ন পরিষদে উন্নয়ন তহবিলের কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আমিনুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের প্রায় সাড়ে ৬ লাখ টাকার কাজ নিয়ে এক বৈঠকে সচিব আমিনুল ইসলাম ১০ শতাংশ কমিশন এবং উপজেলা প্রশাসনের জন্য আরও ৫ শতাংশ কমিশন দাবি করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া সরকারি ভ্যাট-ট্যাক্স ও জামানতসহ মোট ৩৭ শতাংশ অর্থ বিভিন্ন খাতে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন বলে একটি ভিডিওতে শোনা যায়।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার জানান, কমিশনের এমন দাবি শুনে উপস্থিত ইউপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন এবং বলেন, অতীতে এ ধরনের কমিশন নেওয়ার কোনো নজির ছিল না।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে এবং তিনি এমন কোনো বক্তব্য দেননি।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার হটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে মন্তব্য জানতে চাইলেও কোন মন্তব্য করেন নি।
পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারি উন্নয়ন তহবিল থেকে কমিশন নেওয়ার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »