BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাদক কারবারী সিন্ডিকেট এর সদস্য গ্রেপ্তার

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী সিন্ডিকেট এর সদস্য মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) গভীর রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আসামির প্যান্টের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) দুমকি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানায় মাদক বিক্রির হোতা আবদু্ল্লাহ আল নোমান দীর্ঘদিন যাবত এ এলাকায় নির্বিঘ্নে তরুনদের মাঝে মাদক বিক্রি করে চলছে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -