BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডে ৩ শিক্ষাবিদকে মনোনীত করলেন চ্যান্সেলর

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে তিন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৪) অনুযায়ী তিন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের এই মনোনয়ন তিন বছরের জন্য কার্যকর থাকবে।
মনোনীত তিন শিক্ষাবিদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পবিপ্রবির ২৯ জুন ২০২৬ তারিখের পবিপ্রবি/প্রশা-৪৭৬/র-০৫/০৭/৯৮১ নম্বর পত্রের পরিপ্রেক্ষিতে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত সদস্যরা আগামী তিন বছর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দায়িত্ব পালন করবেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »