মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিনবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) প্রায় ৫৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. সেলিম আকনের বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যবসায়ী মো. সেলিম আকন বাড়িতে উপস্থিত ছিলেন না। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে প্রায় ৫৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী।
“জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হবে উল্লেখ করে তিনি জানান, ‘পরিবেশ সুরক্ষায় এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অবৈধ পলিথিনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।'”
