BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইসলাম গ্রহণের ৫ মাসের মধ্যেই পবিত্র কুরআনে হাফেজ পেন্ট্রা!

ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশ বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন তরুণ পেন্ট্রা বুশিমা আমিন।

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা। ৬ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এবারের আয়োজনে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ বলে জানিয়েছে আয়োজকরা।

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেন্ট্রা। ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও জীবনব্যবস্থা তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে বাবা-মা ও এক বোনসহ পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পরই কুরআন হিফজের সংকল্প করেন পেন্ট্রা। প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন তিনি। এরপর নিয়মিত অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে নিজের হিফজ ও তিলাওয়াত আরও শুদ্ধ করেন।

পরে বুরুন্ডিতে অনুষ্ঠিত একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন পেন্ট্রা। সেই সাফল্যের ধারাবাহিকতায় মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেন্ট্রা। তিনি বলেন, ইসলাম গ্রহণের মাত্র এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন।

কুরআন ও কুরআনের খাদেমদের প্রতি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতার প্রশংসা করে এমন আন্তর্জাতিক আয়োজনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।

ইসলাম গ্রহণের অল্প সময়ের মধ্যেই পবিত্র কুরআন হিফজ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার পেন্ট্রার এই অর্জন অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »