BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে। আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ADS Payra UP Election

বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছিল। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »