BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে কেউ পার পাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং অপরাধে জড়িত কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চলমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন দলটির সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ করে এই স্লোগান দিয়ে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, আবার কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই যেন তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে আতঙ্কিত করা যাবে না।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁদের কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধে জড়িত কেউ বিচারের হাত থেকে রেহাই পাবে না। একপর্যায়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পেট্রলবোমা হামলা কিংবা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই। সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো জায়গা হবে না। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।

বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »