BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঝোপের ভেতর মিলল বিদেশি বন্দুক!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই ও মাদক কারবারের স্পট হিসেবে পরিচিত কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন দ্রুত পালিয়ে যায়।

ADS Payra UP Election

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -