BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হাসপাতালের সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে প্রাণ গেল রোগীর!

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আলমগীর হোসেন (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পাঁচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ার পাড়ার বাসিন্দা। তিনি কুয়াজ আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হারপিক পান করার পর অসুস্থ অবস্থায় আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকালে কিছুটা সুস্থ বোধ করায় হাঁটাচলার জন্য বের হন আলমগীর। একপর্যায়ে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় তিনি সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »