BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে জড়ো হয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »