BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দলের সমর্থকেরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন, তাহলে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়ী হবে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তার প্রশাসনের নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অর্জনগুলো বাতিল হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন ট্রাম্প।

অনুষ্ঠানে উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পের কাছে জানতে চান, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে টিপস, ওভারটাইম এবং সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর না দেওয়ার নীতিগুলোর কী হবে।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যা কিছু করেছি, সবকিছু মুছে যাবে।’

নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে শেষ মুহূর্তের বার্তায় ভোট দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। ট্রাম্প বলেন, সমর্থকদের অবশ্যই ভোটকেন্দ্রে যেতে হবে। এমনকি ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলেও যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তাদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘ভাবুন আমি ব্যালটে আছি। আপনারা যা খুশি করুন, কিন্তু আমাদের ভোট দিতেই হবে। যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করতে সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -