BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!

জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ‎‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা । ‎বুধবার (৪ নভেম্বর ২৬) সকাল ১০টা থেকে উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অবরোধ চলাকালে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়।‎বিক্ষোভকারীরা জানান, চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও ব্যস্ততম এই স্টেশনটি দিয়ে জেলার বিপুলসংখ্যক মানুষ নিয়মিত যাতায়াত করেন। স্থানীয় কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল দূরপাল্লায় পরিবহনেও স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় পুরো স্টেশনটি কার্যত অচল হয়ে পড়েছে।‎‎স্থানীয়দের অভিযোগ, বর্তমানে যে ট্রেনটি এখানে থামে, সেটিও মূল প্ল্যাটফর্মের বদলে ২ নম্বর লাইনে দাঁড় করানো হয়। কোনো প্ল্যাটফর্ম না থাকায় নিচু স্থান থেকে উঁচুতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।‎‎আন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো হলো‎‎আনসারবাড়ীয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করে অন্তত দুজন স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল দ্রুত পদায়ন করা। আধুনিক প্ল্যাটফর্ম, যাত্রীছাউনি ও বিশ্রামাগারসহ স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি প্রদান করা।‎‎কর্মসূচিতে সংহতি জানিয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘ স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ পেলে শুধু জীবননগর নয়, পার্শ্ববর্তী দামুড়হুদা, দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর অঞ্চলের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা বিভাগীয় শহরে যাতায়াত সহজ হবে।’‎‎কর্মসূচি শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে রেলপথ পুরোপুরি অচল করাসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »