BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর!

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস—পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে যাচ্ছে দুই দেশ। ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে ট্রেনগুলো চালুর বিষয়টি গুরুত্ব পেতে পারে। বৈঠকে দুই দেশ ঐকমত্যে পৌঁছালে আগামী মাসের শুরুতেই ট্রেন চলাচল পুনরায় শুরু হতে পারে বলে জানা গেছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও যাত্রীবাহী ট্রেনগুলো আর চালু হয়নি।

বৈঠকে বাংলাদেশ নতুন একটি আন্তঃদেশীয় রেলপথ চালুর প্রস্তাবও দিতে পারে। প্রস্তাবিত রুটে রাজশাহীকে ভারতের কলকাতার সঙ্গে যুক্ত করার কথা রয়েছে।

এ ছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে নতুন নির্মিত পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তবে দুই দেশের বৈঠকে সিদ্ধান্ত হলেও ট্রেন চলাচল পুনরায় শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন প্রয়োজন হবে।

কোন ট্রেন কোন রুটে:

২০২৪ সালের জুলাইয়ের পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে সাময়িকভাবে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

অন্যদিকে, মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা থেকে যাত্রা করেছিল। রেলওয়ে কর্মকর্তাদের বরাতে পিটিআই জানিয়েছে, এরপর ট্রেনটি আর ভারতে ফিরে যায়নি।

দুই দেশের বৈঠকে যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন করে গতি আসতে পারে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -