গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলার লালমাই থানাধীন বেলঘর ইউনিয়নের ইছাপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের পুরো নাম আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ (২০)। এ সময় তার হেফাজত থেকে ১টি দোনলা বন্দুক, ১টি এয়ারগান, ১টি গ্যাসগান সদৃশ বস্তু, ১০০ রাউন্ড ধাতব গুলি, ৬টি চাপাতি, ২টি রামদা, ৩টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ড্রিল মেশিন এবং ১টি গ্রিন্ডার মেশিন উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ লালমাই থানার বেলঘর ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আবু মোহাম্মদ শাহ নেওয়াজের ছেলে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত করে আসছিল।
এসআরবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে এসআরবি ১১ এর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
