BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মৌলভীবাজারে ‘টপ টেন’-এর নতুন শোরুমের যাত্রা শুরু: সব পণ্যে ১৫ শতাংশ ছাড়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম। নতুন এই শোরুমের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি সব ধরনের পণ্যে বিশেষ ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।

ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পোশাক ও লাইফস্টাইল পণ্য পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় মৌলভীবাজারে নতুন শোরুম চালুর মাধ্যমে টপ টেনের কার্যক্রম আরও বিস্তৃত হলো। পছন্দের ফেব্রিক্স, আধুনিক ডিজাইন ও উন্নত টেইলারিং সুবিধা, সবকিছু এক ছাদের নিচে পাওয়ার সুযোগ থাকছে নতুন এই শোরুমে।

গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় সদরের এম সাইফুর রহমান রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টপ টেনের সিইও মো. শফিকুল ইসলাম, জিএম (ব্র্যান্ডিং) আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।

ADS Payra UP Election

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান জানায়, মৌলভীবাজারের নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সব পণ্যে বিশেষ ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। উদ্বোধনী এই অফারকে ক্রেতাদের প্রতি টপ টেনের বিশেষ উপহার ও বাড়তি আকর্ষণ বলে তারা উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতাদের চাহিদা, রুচি ও আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পোশাক ও লাইফস্টাইল পণ্য সরবরাহে টপ টেন সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মৌলভীবাজারে নতুন শোরুমের মাধ্যমে এ অঞ্চলের ক্রেতারাও এখন থেকে আরও সহজে টপ টেনের মানসম্মত পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »