BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ!

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন হিসেবে মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটির দিন।

বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে জাতীয় চাঁদ দেখা কমিটিকে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য দিতে বলা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর নম্বর:📞 ০২-৪১০৫৩২৯৪📞 ০২-২২৬৬৪০৫১০📞 ০২-২২৩৩৮৩৩৯৭

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবীর জন্য ২৬ আগস্ট বুধবার ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখা ও হিজরি তারিখের হিসাবের ওপর ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -