BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিএনপিতে চূড়ান্ত বৈঠক আজ!

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার বিষয়ে দলটির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নসহ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন—এসব বিষয়েও আলোচনা হতে পারে।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। ফলে বিএনপির প্রার্থীসহ একাধিক বৈধ প্রার্থী থাকলে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট হবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »