কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় কৃষাণ বোটানিক্স লিমিটেডের টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর চাষাবাদ নিয়ে কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে মেসার্স হাসিব সার ঘরের আয়োজনে উপজেলার তালুক শাহবাজ এলাকায় সহিদার রহমানের বাড়ির উঠানে এই সভার আয়োজন করা হয়।
কৃষকদের এই অনুষ্ঠানে মো. নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষাণ বোটানিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং বিপণন কর্মকর্তা মো. ঈমান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক লুৎফার রহমান, আব্দুল কাফি, তারিকুল সরকার ও মকবুল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বীজ আলুর গুণগত মান সম্পর্কে কৃষকদের সাথে মতবিনিময় করা হয় এবং উন্নত আলু বীজের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
