BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে চলছে বিক্ষোভ!

চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ অবরোধ চলছে।

চালকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় গ্যাসের লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এতে গাড়ি ঠিকমতো চালাতে না পেরে তাদের আয় কমে গেছে।

ADS Payra UP Election

চালক মামুন বলেন, রাত ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি গ্যাস পাননি। গ্যাস না পেলে ভাড়া করা গাড়ি চালানো সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন।

আরেক চালক রমজান অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু গাড়িকে গ্যাস দেওয়া হলেও সাধারণ চালকরা গ্যাস পাচ্ছেন না। তাদের জন্য অতিরিক্ত গ্যাস পাম্পের ব্যবস্থা বা সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ার দাবি জানান তিনি।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। অনেক যাত্রী যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -