পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরাকি নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। এর আগে আল-জাইদি ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় একই অবস্থানের কথা জানিয়েছিলেন।
ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ডের অপারেশন সেন্টার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরাক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কোনো পক্ষকে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়। দেশের নিরাপত্তা বা আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
