মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধিঃইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে অসহায় ও এতিমদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুমকি থানাব্রিজ সংলগ্ন গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে গোলাম সারোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসায় অসহায় ও এতিমদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন,কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পবিপ্রবি জিয়া পরিষদ সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ভাইস চ্যান্সেলর দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, একটি স্বার্থান্বেষী চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। তারা দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জান মাল নষ্ট করছে। আল্লাহতায়ালা যেন তাদেরকে হেদায়েত করে পরিপূর্ণ বুঝ দান করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ওমর ফারুক। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গোলাম সরোয়ার হাফেজি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
