BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় নমুনা শস্য কর্তন: আমন ধানে আশাব্যঞ্জক ফলন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চরহোসনাবাদ ব্লকে এই কার্যক্রম সম্পন্ন হয়।

শস্য কর্তন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবজ সিকদার ও মফিজুর রহমান, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা রাবেয়া বেগম, পরিসংখ্যান অফিসের চেইনম্যান মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষক পারভেজ প্যাদা ও আমানুল ইসলাম প্রমুখ।

নমুনা শস্য কর্তন শেষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক বলেন,
“যৌথভাবে গণনা করে দেখা গেছে—বিগত বছরের তুলনায় এবার আমন ধানের ফলন সন্তোষজনক। কৃষকরা এ বছর বেশ ভালো ফলন পাচ্ছেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান,
“চলতি মৌসুমে দশমিনায় প্রায় ১৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বিভিন্ন জাতের ধান চাষাবাদ হলেও সামগ্রিকভাবে ফলন ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।”

তিনি আরও জানান, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করায় ফলন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারিভাবে প্রতি কেজি ৩৩ টাকায় খাদ্য বিভাগ ধান ক্রয় করছে, যা কৃষকদের আরও উৎসাহ যোগাবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »