BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পড়তে বসে রুটি খাচ্ছিলেন জান্নাত, অতঃপর..!

টাঙ্গাইলের সখীপুরে গলায় রুটি আটকে জান্নাত (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই এলাকার আজগর আলীর মেয়ে। সে স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গণের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

জান্নাতের নানা সিদ্দিক হোসেন জানান, সন্ধ্যার পর জান্নাত পড়তে বসে। এ সময় তার মা তাকে রুটি বানিয়ে দেন। পড়াশোনার পাশাপাশি রুটি খাওয়ার সময় হঠাৎ শুকনো রুটি তার গলায় আটকে যায়। পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »