BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষার্থীদের ইনস্টাগ্রাম আইডি চান, ক্লাসে বসেই গেম খেলেন শিক্ষক!

ক্লাস নেওয়ার বদলে টেবিলে পা তুলে মোবাইলে গেম খেলছেন এক শিক্ষক—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলার নয়াগাঁও থানা এলাকার কোট গ্রামের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ছাত্রীদের অভিযোগ, প্রশান্ত নামে ওই শিক্ষক ক্লাসে পড়ানোর দিকে মনোযোগ না দিয়ে মোবাইলে গেম খেলতেন। শুধু তাই নয়, তিনি ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডিও চাইতেন বলে অভিযোগ করেছে তারা। সরকারি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্কুল চলাকালীন প্রশান্ত নামের ওই শিক্ষক পড়াশোনার পরিবর্তে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে শ্রেণিকক্ষে তার টেবিলের ওপর পা তুলে মোবাইলে তাসের গেম খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক ছাত্রী অভিযোগ করে, ওই শিক্ষক তাদের কাছে ইনস্টাগ্রাম আইডি চাইতেন। ওই ছাত্রী প্রশ্ন তোলে, একজন শিক্ষক পড়াতে না এসে কেন ছাত্রীদের ইনস্টাগ্রাম আইডি চাইবেন।

আরেক অভিযোগে ওই ছাত্রী জানায়, ক্লাস নেওয়ার পরিবর্তে শিক্ষক টেবিলের ওপর পা তুলে মোবাইলে তাসের গেম খেলতেন।

অভিযোগগুলোর বিষয়ে সাংবাদিকেরা শ্রেণিকক্ষের ভেতরে অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।

সূত্র: আনন্দবাজার

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »