BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন সিন্ধুরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. গিয়াস উদ্দিন (৩২) এবং মো. নজরুল ইসলাম (৩৫)। মো. গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কালতা দিঘিরপাড় এলাকার মো. মনু মিয়া ও মোসা. পেয়ারা বেগমের ছেলে (বর্তমানে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন)। আর মো. নজরুল ইসলাম ঢাকার ধামরাই থানার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের মৃত নিয়ামত আলী ও মোসা. নূরজাহানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাভারের সিন্ধুরিয়া এলাকা থেকে ওই দুজনকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা।

ADS Payra UP Election

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা এবং ২ নম্বর আসামি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একটি অন্য মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (৯ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »