BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

রাকিবুজ্জামান রাকিব দশমিনা পটুয়াখালী

 

‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ ও সুস্থ থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা আমির লুৎফর রহমান। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো দশমিনা উপজেলায়ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কর্মসূচি বাস্তবায়নে তাঁরা কাজ করবেন। মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁদের অন্যতম লক্ষ্য। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের সেবায় তাঁরা পাশে থাকবেন।

ADS Payra UP Election

জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাইদুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় সারা দেশের পাড়া-মহল্লা, গ্রামগঞ্জ, হাটবাজারসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই বাড়ির আঙিনা, খেলার মাঠ ও কর্মক্ষেত্রের আশপাশ নিজ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

এ সময় এনসিপি নেতা সিকদার তৌহিদ জামায়াতের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দশমিনায় রাজনৈতিক দলের উদ্যোগে এ ধরনের মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম তাঁর কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »