BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) পঞ্চগড় জেলায় এই প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী, বৃক্ষ ও সনদ বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

গতকাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালীগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে চারা গাছ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এই উদ্যোগ তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ADS Payra UP Election

একই দিন বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। এই ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলীয় সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ, পরিবেশবান্ধব কার্যক্রম এবং ক্রীড়াচর্চার সমন্বয় ঘটিয়ে এই উদ্যোগ তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ সুগম করবে।

অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও বিপুলসংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -