BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এক সপ্তাহে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব!

সৌদি আরবে বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে আবাসিক আইন ভঙ্গের অভিযোগে ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৭১৯ জনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে প্রায় ২০ হাজার মানুষকে ট্রাভেল পাস বা প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় ৪ হাজার প্রবাসীর দেশ ছাড়ার প্রক্রিয়া শেষ হওয়ার পথে রয়েছে। বর্তমানে নিয়ম ভঙ্গের অভিযোগে ৩২ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

অভিযানের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়। তাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।

ADS Payra UP Election

অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় দেওয়া কিংবা কাজে সহায়তা করার অভিযোগে ১৯ জনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট হটলাইন নম্বরে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »