BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে জমিজমা পূর্ব বিরোধের জেরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ঘাটলায় গোসল করতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামালায় সাইফুল (২৩), মনোয়ারা বেগম(৫০), মরজিনা বেগম (২৭) নামে অন্তত ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানি গ্রামে হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয়   সুলতান হাওলাদার ও শুক্কুর আলী হাওলাদারে মধ্যে  দীর্ঘ দিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সুলতান হাওলাদার এর ছেলে সাইফুল শুক্কুর আলীর ভাইয়ের ঘাটলায় গোসল করতে গেলে শুক্কুর আলীর ছেলে রাজিব গালিগালাজ করতে থাকে। একপর্যায় নিষেধ করায় শুক্কুর আলীর ছেলে রাজিব, সজিব, ভাইয়ের ছেলে নজরুলসহ ৫/৬ মিলে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষ সুলতান হাওলাদার(৫৬), স্ত্রী মনোয়ারা বেগম(৪৫), ছেলে সাইফুল(২৩) ও বড় ছেলের বউ মরজিনা বেগমকে পিটিয়ে  আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. জিএম এনামুল হক জানান,অন্যান্য রোগীর অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও সাইফুলের ডান হাতের জয়েন্ট ছুটে গেছে এবং মরজিনা বেগমের হাতে গুরুতর জখম রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বা ঢাকা যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -