BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনের!

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। পরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তাদের কোনো হার্টবিট ছিল না। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

একসঙ্গে দুই বোনসহ তিন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »