BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষকরাই চরিত্র গড়েন, ভালো কাজে অনুপ্রাণিত করেন: পুতিন

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ও দায়িত্বপূর্ণ আহ্বান বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিক্ষক দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিক্ষকরাই শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান, চরিত্র গঠনে সহায়তা করেন এবং জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগান। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়ন হলেও শিক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে শিক্ষকের ভূমিকাই অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষক ও শিক্ষাবিদদের উদ্দেশে দেওয়া বার্তায় পুতিন বলেন, শিক্ষক হওয়া মানে শুধু একটি পেশা বেছে নেওয়া নয়; এটি গভীর দায়িত্বের একটি আহ্বান। একজন ভালো শিক্ষককে প্রজ্ঞা, ধৈর্য এবং শিশু-কিশোরদের প্রতি নিরলস যত্নের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব প্রতিভা ও ভালো গুণগুলো বিকশিত করার সক্ষমতা থাকতে হয়।

পুতিন বলেন, শিক্ষকদের আন্তরিক যত্ন, অভিজ্ঞতা ও সংবেদনশীলতা শিক্ষার্থীদের নিজেদের ওপর আস্থা রাখতে সাহায্য করে। একজন শিক্ষকের পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং তা শিক্ষার্থীর পরবর্তী প্রাপ্তবয়স্ক জীবনের ভিত্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, দেশের যেখানেই থাকুক না কেন, তাদের নিজেদের একটি বৃহৎ ও ঐক্যবদ্ধ দেশের অংশ হিসেবে অনুভব করা জরুরি। শৈশব থেকেই তাদের রাশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে একসঙ্গে ধরে রাখা মূল্যবোধগুলোর গুরুত্ব বুঝতে শেখানো প্রয়োজন।

চলতি বছর রাশিয়ায় জনগণের ঐক্যের বছর হিসেবে ঘোষিত হওয়ায় শিক্ষকদের এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন পুতিন। তাঁর ভাষ্য, ইতিহাসজুড়ে অভিন্ন মূল্যবোধ ও ভবিষ্যৎ নিয়ে একই দৃষ্টিভঙ্গি রাশিয়াকে নিজস্ব পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করেছে।

পুতিন বলেন, আগের প্রজন্মের রেখে যাওয়া ঐতিহ্য এবং বর্তমান প্রজন্মের অর্জন নিয়ে গর্ব করার পাশাপাশি দেশের প্রতিটি সাফল্য ও বিজয়ের পেছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের শিক্ষা ও দিকনির্দেশনাই ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের জন্য কাজ করার ভিত্তি তৈরি করে দেয়।

ADS Payra UP Election

শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, চলতি বছর থেকে শিক্ষকতার বিশেষ মর্যাদা রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষকতা পেশার প্রতি সমাজের উচ্চ সম্মান প্রতিফলিত হয়েছে এবং শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়েছে।

পেশাগত দক্ষতার বিভিন্ন প্রতিযোগিতার গুরুত্বও তুলে ধরেন পুতিন। তাঁর মতে, এসব প্রতিযোগিতা শুধু দক্ষ ও মেধাবী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করে না, বরং উদ্ভাবনী ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিজেদের মধ্যে বিনিময়ের সুযোগও তৈরি করে। এর মাধ্যমে শিক্ষাদানের মান আরও উন্নত করা সম্ভব।

রুশ প্রেসিডেন্ট জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ পুরো শিক্ষাব্যবস্থার অবকাঠামো আধুনিকায়নের কাজ অব্যাহত থাকবে। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আরামদায়ক করে তোলার পাশাপাশি জাতীয় শিক্ষাব্যবস্থার সেরা ঐতিহ্যগুলো সংরক্ষণ ও সমৃদ্ধ করার ওপরও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে এসব ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয় ঘটানোর কথাও বলেন তিনি।

প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষকের গুরুত্ব কখনো কমবে না—এ বিষয়েও জোর দেন পুতিন। তিনি বলেন, স্কুলে যত নতুন প্রযুক্তিই যুক্ত করা হোক না কেন, শিক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অপরিবর্তিত থাকবে, আর সেটি হলো শিক্ষক। শিক্ষকদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও প্রতিদিনের নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

বার্তার শেষ দিকে পুতিন বলেন, শিক্ষকরাই শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান, তাদের চরিত্র গঠনে সহায়তা করেন এবং ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন। তাঁর মতে, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার এই দায়িত্বে শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -