BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সড়ক উন্নয়ন ও ধলাই নদীর ভাঙন রোধের দাবিতে সুয়াইরবাসীর খোলা চিঠি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ জনদুর্ভোগ নিরসনে সংসদ সদস্যদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুয়াইরবাসী। দাবিগুলোর মধ্যে রয়েছে আদর্শনগর থেকে মদন সংযোগ সড়কের উন্নয়ন এবং সুয়াইর গ্রামের সাথমা এলাকায় ধলাই নদীর ভাঙন প্রতিরোধ।

সম্প্রতি সুয়াইর ইউনিয়নের প্রবাসী মিজানুর রহমানের আপন ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে নেত্রকোনা-সদর আসনের সংসদ সদস্য ড. আনারুল হক এবং কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী উপস্থিত হয়েছিলেন। এ ছাড়া অসুস্থতার কারণে সংসদ সদস্য লুৎফর জামান বাবর উপস্থিত হতে না পারায় তার সহধর্মিণী তাহমিনা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে সুয়াইরবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে এলাকার দুটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন।

খোলা চিঠিতে বলা হয়, আদর্শনগর থেকে মদন সংযোগ সড়কটি এলাকার মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা এবং কৃষিপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি থাকলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফলে স্থানীয় মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে সুয়াইর গ্রামের সাথমা এলাকায় ধলাই নদীর ভাঙন দিন দিন তীব্র আকার ধারণ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোলা চিঠিতে সংসদ সদস্যদের প্রতি আদর্শনগর-মদন সংযোগ সড়কের উন্নয়ন এবং সাথমা এলাকায় ধলাই নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে আরও বলা হয়, সুয়াইরে জনপ্রতিনিধিদের আগমন ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তবে তাদের উদ্যোগে দীর্ঘদিনের এই দুটি জনদুর্ভোগের স্থায়ী সমাধান হলে সেটিই হবে এলাকাবাসীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এ সময় অসুস্থ সংসদ সদস্য লুৎফর জামান বাবরের দ্রুত সুস্থতাও কামনা করেন সুয়াইরবাসী।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -