BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাত মামলায় পরোয়ানাভুক্ত সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মহসিনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এসব মামলায় মোট ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবির বিষয় ছিল।

এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মহসিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) পৃথক মামলা করেছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »