BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের উদ্যোগে দশমিনায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, “হিন্দু-মুসলিম নির্বিশেষে, আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াত—সবাই আজ এক জোটে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যের প্রতীক ঘোড়া মার্কা। উন্নয়ন ও ন্যায়বিচারের স্বার্থে সবাই ঘোড়া মার্কায় ভোট দেবেন।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল আলীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফকরুজ্জামান বাদল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু এবং দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ওহাব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এছাড়া জুলাই মাসে নিহত শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভা শেষে গণঅধিকার পরিষদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে যোগদান করেন বলে জানানো হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »