BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মল্লিক মাকসুদ আহমেদ,মির্জাগঞ্জ  প্রতিনিধি:

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মুন্সি, জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, জিয়াউর রহমান, সাংবাদিক আয়াতুল্লাহ সুজনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওলামায়ে কেরামগণ।

সভায় আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা এবং ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে দুপুর ১২টায় একই স্থানে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি এবং চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান অক্ষুণ্ন রেখে সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ হাতে-কলমে দিকনির্দেশন দেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ দুটি কর্মসূচি ঈদুল আজহাকে ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »