BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৬জনকে দায়ী করে চিরকুট লিখে মাদ্রাসার শিক্ষকের  আত্মহত্যা

কামাল হোসেন বিষয় প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় মাদ্রাসার শিক্ষক  মাওলানা আবুল কালাম খান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙ্গিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন । পরে ঘটনাস্থল থেকে নিহতের লেখা একটি চিরকুট জব্দ করেছে পুলিশ।  চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবু, শ্রীরামপুর গ্রামের  দেলোয়ার হোসেন টিটু খান,  আবুল কালাম মৃর্ধা, মিলন মৃর্ধা,  ছালাম মৃর্ধা ও হান্নান সিকদার, নামে ৬ ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবুল কালাম খান। তিনি জামিয়া-ই- ইসলামিয়া দাখিল মাদ্রসা দুমকি এর শিক্ষক ও শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন আমার দেশ কে বলেন আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করছি। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। আর চিরকুটের বিষয়টি গুরুত্বের সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »