BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কিরগিজস্তান ও রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু!

কিরগিজস্তান ও রাশিয়া মঙ্গলবার যৌথ সামরিক মহড়া ‘সেন্টার-২০২৬’ শুরু করেছে। কিরগিজস্তানে অনুষ্ঠিত এই কৌশলগত মহড়ায় দুই দেশের প্রায় ৫০০ সামরিক সদস্য অংশ নিচ্ছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিরগিজস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় দুই দেশের প্রায় ১০০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ফার্স্ট-পার্সন-ভিউ (এফপিভি) ড্রোন এবং সেনাবাহিনীর বিমান অংশ নিচ্ছে।

দুই দেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই মহড়া আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে। মহড়ার মাধ্যমে যৌথ সামরিক কৌশল ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করা হবে।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাতভর হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১১ আগস্ট) তিনি বলেন, ওই হামলায় ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। জেলেনস্কির দাবি, জাপোরিঝিয়া শহরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -