BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরীকে মারধর আটক-১

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিবেদক :

 

 

 

পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জেরে ডাচবাংলা ব্যাংকের নৈশপ্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ রিমন রায়হান ও কামরুল হাওলাদারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে দুমকি থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ১০ আগস্ট আনুমানিক ৩ টার দিকে কালাম সরদার ডাচবাংলা ব্যাংকের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও অফিসের সামনে পৌঁছালে রিমন, কামরুলসহ অজ্ঞাতনামা ২-৩ জন পূর্ব জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার পথরোধ করে বেধড়ক মারধর করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। ঘটনায় ১ নং আসামী রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »