BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব!

কঠোর অধ্যবসায়, একাগ্রতা ও আল্লাহর রহমতে মাত্র ৭৩ দিনে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ১৩ বছরের মেধাবী শিশু মুসাইব হোসাইন। দ্রুততম সময়ে কোরআন হেফজ করায় তাকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।

মুসাইব বরিশালের গৌরনদী উপজেলা গেটসংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার বাড়ি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে। সে মিজানুর রহমান বেপারীর ছেলে।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই মুসাইব তার মেধার পরিচয় দেয়। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় একাধিক পুরস্কার অর্জন করে সে। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে হিফজুল কুরআন মাদ্রাসায় ভর্তি করা হয়।

মাদ্রাসায় ভর্তি হওয়ার পর শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রমে মাত্র ২ মাস ১৩ দিনে অর্থাৎ ৭৩ দিনে পুরো কোরআন মুখস্থ করে ফেলে মুসাইব। মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক জানান, অন্য শিক্ষার্থীরা যখন খেলাধুলা করত, তখন মুসাইব কোরআন তিলাওয়াত করত। রাতেও অন্যরা ঘুমিয়ে পড়ার পর সে একমনে পড়াশোনা চালিয়ে যেত। এমন দিনও গেছে, যেদিন সে এক পারা কোরআন মুখস্থ করেছে।

মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী বলেন, আল্লাহ তার ছেলেকে মেধা দিয়েছেন, তাই সেই মেধা দ্বীনের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে তাকে হিফজুল কুরআন মাদ্রাসায় ভর্তি করা হয়। ছেলের এমন অর্জনে তিনি গর্বিত এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি জানিয়ে হাফেজ মুসাইব হোসাইন বলে, “আপনাদের সকলের দোয়ায় আমি ৭৩ দিনে কোরআনের হাফেজ হয়েছি। বড় হয়ে আমি একজন বড় মাপের আলেম হতে চাই।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -