পবিপ্রবির বিজয়-২৪ হলে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার কারণ উদঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ, অপরাধের মাত্রা নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশসহ ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
র্যাগিংয়ের মতো ঘটনায় প্রশাসনের এই তদন্ত উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।
