BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দেবরের হাতে প্রাণ গেল ভাবির!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবর আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বাবুল মীর তার জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজের সময় জমির সীমানা নিয়ে তার আপন ভাই আলাল মিয়া আপত্তি জানান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম, মেয়ের জামাই শাকিল মিয়াসহ কয়েকজন নাসিমাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়।

পরে মুমূর্ষু অবস্থায় নাসিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জুর রহমান জানান, ঘটনায় আলাল মিয়া, জোসনা বেগম ও শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »