BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে।” তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানাচ্ছে, কিন্তু সরকার এগুলোকে হুমকি হিসেবে দেখছে না। দেশের জন্য যা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্তই নেবেন।

একই অনুষ্ঠানে তিনি নারী-পুরুষের সমতা ও বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বের প্রশংসা করেন।

প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ধার্য করবেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »