BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরন

কামাল হোসেন বিশেষ  প্রতিনিধি: 

 

 

 সঞ্চয় করবো- ভবিষ্যৎ গড়বো  ” করলে সঞ্চয় ২০০টাকা,  সরকার দিবে ৪০০টা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকিতে  আজ কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ  ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ) সকাল ১১টায়।    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে, দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের   এই সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষন সামগ্রী বিতরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম এর সভাপতিত্বে প্রশিক্ষন ও শিক্ষা সামগ্রী বিতরন সভায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী,  সহকারী পল্লী উন্নয়ন অফিসার নুসরাত নওশীন সুবর্না, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন।
প্রশিক্ষন শেষে কিশোরীদের মাঝে প্রশিক্ষন  সামগ্রী  বিতরন করা হয়।
বিআরডিবি উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান ও কিশোরীদের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করাসহ নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধের ব্যাপারে সচেতন করা এ প্রকল্পের মূল লক্ষ্য। দুমকি উপজেলার  আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০জন কিশোরী  শিক্ষার্থীরা প্রশিক্ষনে অংশগ্রন করে ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »