মেহেদী হাসান শান্ত,
নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ যুব হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় দুমকি বাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা কাজী মফিজ উদ্দিন জিহাদী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব হিযবুল্লাহর সহ-সেক্রেটারি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু ছালেহ্ খাইরুল্লাহ, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ মজিবুর রহমান খান ও সেক্রেটারি আলহাজ্ব ক্বারী আবুল কালাম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ বিন নাসির।
অনুষ্ঠানে বক্তারা দ্বীনের খেদমত, সুন্নতের প্রচার-প্রসার ও মানবসেবায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে নবগঠিত সকল ইউনিয়ন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
