BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধ :

 

পটুয়াখালীর দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগ, দুমকির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন এবং দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাইনুল ইসলাম।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -