BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠে কার্যকর ভুমিকা রাখার লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

ADS Payra UP Election

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আংগারিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিটন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দুমকি উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাসান জাকির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান,মহিলা দলের দুমকি উপজেলা সভানেত্রী আমেনা বেগম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান(নান্নু), উপজেলা মৎস্য দলের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আরিফ হোসেন, মুরাদিয়া ইউনিয়ন মৎস্য দলের সভাপতি আঃ সালাম, পাংগাসিয়া ইউনিয়ন সভাপতি মুছা, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -