BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতির অশ্লীল ভিডিও ভাইরাল

মেহেদী হাসান শান্ত, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

 

 

ADS Payra UP Election

পটুয়াখালী কলাপাড়ায় পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার সৃষ্টি হয়। বসির মৃধা বালিয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহম আলী মৃধার ছেলে। এর আগে ২০২৩ সালে বসির মৃধার নামে ওই এলাকার এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই গৃহবধুর স্বামীর দায়েরকৃত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বসির মৃধা ভিডিও কলে এক নারীর সঙ্গে অশ্লীল যৌন অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে।
এ বিষয়ে বসির মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল একজন আমার কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করছে এবং বলছে টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দিবে। তবে কি ভিডিও কোথার ভিডিও সেটা আমি দেখিনি বা ভিডিও সম্পর্কেও আমি কিছু জানিনা।
পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার শারমিন বলেন, শুনেছি বসির মৃধার একটি অসামাজিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করা হবে। যদি ভিডিওটি তার হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম বলেন, এধরনের কোন ব্যক্তি ম্যানেজিং কমিটিতে থাকতে পারেনা। বিষয়টি তদন্ত করা হবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »